📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

শওকত আকবারের আপন কথন – নিজস্ব দৃষ্টিভঙ্গি

SHOWKATBD · মোহাম্মদ শওকত আকবার · জুলাই 26, 2025

শওকত আকবারের আপন কথন –  যা শুধুই শব্দ নয়। অভিজ্ঞতা, অনুভূতি, দর্শন, এবং সময়ের সাক্ষ্য। যা সকলকে অনুপ্রাণিত, উৎসাহিত করতে পারে, উপলব্দির আয়নায় নিজেকে দেখতে পারে।


আমাকে আপনাকে যারা ঠকিয়েছে বা এখনো ঠকাচ্ছে, তাদের জন্য আফশোশ! অবিনশ্বর ঐ পৃথিবীতে মহান সৃষ্টিকর্তার কাছে তারা কি জবাব দিবে সেদিন, যেদিন আমার আপনার মুখ বন্ধ থাকবে.. মোহাম্মদ শওকত আকবার

শওকত আকবারের আপন কথন

কারো কথার প্রতিত্তোর যেন এমনভাবে না দেই, যাতে আমার ভেতরের আমিত্ব প্রকাশ পায়। যা সকল ধর্মেই নিষেধ.. মোহাম্মদ শওকত আকবার

চাওয়া আর পাওয়ার মাঝে সামঞ্জস্য থাকলে হয়তো আমরা কিছুটা সুখি হতে পারি.. মোহাম্মদ শওকত আকবার

মানব, মানবীর শারিরীক সম্পর্কের নামই হচ্ছে প্রেম। – মোহাম্মদ শওকত আকবার

তোমার ভিতরে যদি মধু থাকে, ভ্রমর তোমাকে খুঁজে বের করবে। তোমাকে আর ভ্রমর খুঁজতে হবেনা। – মোহাম্মদ শওকত আকবার

জীবন ভরে শুধু ভুল মানুষগুলোকেই ভালোবেসে গেলাম.. মোহাম্মদ শওকত আকবার

আমরা যা প্রত্যাশা করি, তা পাইনা বলেই স্বস্তিতে থাকতে পারিনা। মনে হয় প্রত্যাশা বাদ দিলেই একজন মানুষ স্বস্তিতে থাকতে পারে.. মোহাম্মদ শওকত আকবার

”অন্যের কাজের প্রাপ্য প্রশংসা নিজের কাধে নিবেন না। এতে হয়তো সাময়িক বাহবা পাবেন। কিন্তু বেশিদূর এগুতে পারবেন না; যে কোনো মুহুর্তে পা পিছলে পরে যেতে পারেন। কারো প্রাপ্য প্রশংসা কেউ কেড়ে বেশিদূর এগুতে পারেনি – ইতিহাস তাই বলে” – মোহাম্মদ শওকত আকবার

অর্থ একজন অদক্ষ মানুষকেও নেতা বানিয়ে দেয়। -মোহাম্মদ শওকত আকবার

আসুন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি। আপনি আমি উভয়েই চলে যাবো। আমাদের একটি ভালো কাজই অবিনশ্বর ঐ পৃথিবীতে আমাদের ভালো থাকার পথ বের করে দিবে.. – মোহাম্মদ শওকত আকবার

কর্মস্থলে কারো নামে কমপ্লেইন করে হয়তো তাকে চাকরী থেকে বরখাস্ত করেছেন! কিন্তু কখনো কি কাউকে চাকরী দিতে পেরেছেন? কোনো কলিগের উপকার করতে না পারেন তার চাকরীতে হাত দিয়েন না। কারন কিছুদিন পরেই আরেকজন এসে আপনার চাকরীটা খেয়ে ফেলবে। এটাই বিধান। পৃথীবিটা ধার উধারের জায়গা। একজন খুনি সে এক সময় খুন হয়.. – মোঃ শওকত আকবার

আরো পড়ুন:

    মূল সূত্র: SHOWKATBD — মূল পোস্ট দেখুন