ডকুমেন্টস্ তৈরিতে আপনার সময় বাঁচানোই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। অফিস ও ব্যবসায় প্রায়শই যে ধরনের ডকুমেন্টস্ প্রয়োজন হয়, প্রতিটি ফরমে সহজবোধ্য বর্ণনাসহ তা এখানে সংযোজন করা হয়েছে — পূরণ করুন, তৈরি করুন উন্নত মানের ডকুমেন্টস্।
🚀 শুরুর আগে
একটি ডকুমেন্টস্ তৈরির আগে এই ৪টি কাজ করুন
যে বিষয়ের ডকুমেন্টস্ তৈরি করবেন, তার সমস্ত তথ্য হাতের কাছে রাখুন।
সাইটে প্রবেশ করে প্রয়োজনীয় ফরমটি খুঁজে বের করুন।
যত্নের সাথে ফরম পূরণ করুন — কোনো ঘরই যেন ফাঁকা না থাকে।
সবশেষে প্রিন্ট অপশনে ক্লিক করুন।
🖨️ ১. প্রিন্ট নির্দেশিকা
ফরম পূরণের পর নিচের Print বাটনে ক্লিক করলে প্রিন্ট ডায়ালগ বক্স দেখা যাবে।
- Page Margin সেটআপ পেজ দৃশ্যমান হবে।
More optionsবাটনে ক্লিক করুন।Headers and footersওBackground graphicsআনচেক করুন।Printবাটনে ক্লিক করে প্রিন্ট দিন।
📥 ২. PDF ফাইল তৈরি
সফট্ কপি বা PDF হিসেবে সংরক্ষণ করতে চাইলে
- প্রথমে ১ নং-এর (ক–ঘ) ধাপগুলো অনুসরণ করুন।
- Destination হিসেবে
Save as PDFনির্বাচন করেSaveক্লিক করুন। - পছন্দের একটি নাম দিয়ে আবার
Saveক্লিক করুন। - ব্যস! আপনার PDF ফাইল সেভ হয়ে গেছে। Enjoy it!
⭐ পেইড ভার্সন কিনবেন কীভাবে?
docsinhand.com থেকে সাইন আপ করে পেইড ভার্সন কিনতে ৬টি ধাপ অনুসরণ করুন।
- সাইন আপ পেজে যান। docsinhand.com-এর মেনু থেকে
সাইন আপবারেজিস্টারবাটনে ক্লিক করুন। - ফরম পূরণ করুন। আপনার নাম, ইমেল ঠিকানা, মোবাইল নম্বর ও একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
- ইমেল/মোবাইল ভেরিফাই করুন। আপনার ইমেল বা মোবাইলে আসা লিংক বা কোড দিয়ে অ্যাকাউন্ট নিশ্চিত করুন।
- লগ ইন করে প্যাকেজ বেছে নিন। লগ ইনের পর পেইড ভার্সনের প্যাকেজ পেজ থেকে আপনার পছন্দের প্যাকেজটি সিলেক্ট করুন।
- পেমেন্ট সম্পন্ন করুন। পছন্দের পেমেন্ট মাধ্যম বেছে নিয়ে নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করুন এবং ট্রানজেকশন আইডিটি সংরক্ষণ করুন।
- পেইড ফিচার চালু করুন। পেমেন্ট যাচাই হলেই আপনার অ্যাকাউন্টে পেইড ভার্সন চালু হবে এবং পেমেন্টের রিসিট ইমেলে পাবেন।
💸 পেমেন্ট রিফান্ড (রিটার্ন) নীতি
পেমেন্টের পর কোনো সমস্যা হলে নিচের নিয়মে রিফান্ডের আবেদন করতে পারবেন।
- একই পেমেন্ট ভুলে দুইবার কাটা হলে।
- নির্ধারিত পরিমাণের বেশি টাকা কাটা হলে।
- পেমেন্ট সফল হওয়ার পরও পেইড ভার্সন চালু না হলে এবং সমাধান করা না গেলে।
- পেমেন্ট করে সাইন ইন করা সম্ভব হলে এবং ডকুমেন্ট ব্যবহারে সমর্থ হলে
- নির্ধারিত সময়ের পরে আবেদন করলে।
- মত পরিবর্তন বা ভুল তথ্যের কারণে সমস্যা হলে।
- নীতিমালা ভঙ্গের কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে।
⏱️ রিফান্ডের সময়সীমা
📋 রিফান্ড পাওয়ার প্রক্রিয়া
- আবেদন পাঠান। যোগাযোগ পেজ বা সাপোর্ট ইমেলে
Refund Requestলিখে আপনার নাম, অ্যাকাউন্টের ইমেল, ট্রানজেকশন আইডি, পেমেন্টের তারিখ ও কারণ জানান বা সরাসরি আমাদের হোয়াটস আপ নাম্বারে মেসেজ দিন। - যাচাই। আমরা আপনার পেমেন্ট ও অ্যাকাউন্টের ব্যবহার যাচাই করব। প্রয়োজনে স্ক্রিনশট বা অতিরিক্ত তথ্য চাইতে পারি।
- সিদ্ধান্ত। আবেদন অনুমোদিত বা বাতিল হলে ইমেলে কারণসহ জানানো হবে।
- টাকা ফেরত। অনুমোদিত হলে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন, সেই মাধ্যমেই টাকা ফেরত যাবে এবং পেইড সুবিধা বন্ধ হবে।
❓ সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
প্রশ্নে ক্লিক করে উত্তর দেখুন
📌 সাধারণ
docsinhand.com কী?
লেটার তৈরির অনলাইন অ্যাপস্ — লেটার তৈরির ওয়ান স্টপ সলিউশন।
এর উপকারিতা কী?
কয়েকটি ক্লিক ও কিছু তথ্য দিয়েই অল্প সময়ে লেটার তৈরি করা যায়।
কীভাবে ব্যবহার করতে হয়?
খুবই সহজ, পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কম্পিউটার বা মোবাইল চালাতে জানলেই এক্সপেরিয়েন্স লেটারসহ সব লেটার জেনারেট করতে পারবেন।
চিঠিগুলো কি মানসম্মত?
হ্যাঁ, মানসম্মত ও প্রফেশনাল। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ব্যবহার করা যায়।
অন্য দেশে কি এই চিঠি গ্রহণ করবে?
অবশ্যই, তবে ভাষা বিবেচনায় রাখতে হবে। ইংরেজি প্রয়োজন হলে ইংরেজি ভার্সনে লেটার তৈরি করুন। এখানে কয়েকটি আরবি লেটারও আছে, যা আরব উপসাগরীয় অঞ্চলে নিয়মিত প্রিন্ট হচ্ছে — গুগল অ্যানালিটিক্স আমাকে সেরকম তথ্যই দিচ্ছে।
সাবস্ক্রিপশন ফি কত?
প্রাইসিং পেজে বিস্তারিত দেখুন।
ব্যবহার কতটা সিকিউর?
১০০% সিকিউর।
🔍 লেটার খোঁজা, প্রিন্ট ও ডাউনলোড
নির্দিষ্ট চিঠি কীভাবে খুঁজে পাব?
মেনুবারের সার্চ অপশনে পছন্দের লেটারের নাম টাইপ করুন, পেয়ে যাবেন।
কীভাবে একটি লেটার প্রিন্ট করব?
ফরমের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে শেষে প্রিন্ট বোতামে চাপুন, চিঠিটি প্রদর্শিত হবে। প্রয়োজনে প্রিন্টারে অফিশিয়াল প্যাড দিন, তারপর প্রদর্শিত লেটারের নিচের প্রিন্ট বোতামে চাপলেই চিঠি প্রিন্ট হবে।
এম এস ওয়ার্ডে ব্যবহার করা যায় কি?
জ্বি। ফরম পূরণ করে প্রিন্ট বাটনে ক্লিক করলে ডকুমেন্টস্ দেখা যাবে। সম্পূর্ণ টেক্সট কপি করে এম এস ওয়ার্ডে পেস্ট করুন, পছন্দমতো সাজিয়ে প্রিন্ট বা সেভ করে রাখুন।
কীভাবে একটি লেটার ডাউনলোড করব?
চিঠি তৈরির পর প্রিন্ট ব্রাউজার থেকে Save as PDF নির্বাচন করে প্রিন্ট দিন এবং ফাইলের একটি নাম দিন। মনে রাখবেন, PDF মোডে একটি প্লেইন চিঠিই সেভ হবে — কোম্পানির প্যাড, অথোরিটির সাইন বা সীল থাকবে না।
✨ চিঠি তৈরিতে আর নয় যুদ্ধ
মাথার ব্রেন ও সময় নষ্ট না করে লেটার জেনারেটর দিয়ে সহজেই তৈরি করুন আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টস্।
আরও প্রশ্ন থাকলে অনুগ্রহ করে ই-মেইল করুন বা যোগাযোগ করুন।
যোগাযোগ করুনFAQ পৃষ্ঠা দেখার জন্য আপনাকে ধন্যবাদ · © docsinhand.com




