যেমন কর্ম তেমন ফল – এক রাজনৈতিক অধ্যায়ের অন্তিম ধ্বনি

যেমন কর্ম তেমন ফল – এক রাজনৈতিক অধ্যায়ের অন্তিম ধ্বনি
সুদীর্ঘ ১৭ বছর গুম, খুন আর মিথ্যে মামলা, হামলার মাধ্যমে কেড়ে নেয়া বাংগালীর বাক স্বাধীনতার কর্মকার আম্লিকের ভাগ্যের আকাশেও নেমে এলো ঘোর অমানিশা। বন্ধ করা হলো তাদের রাজনৈতিক বাকশক্তি। পদ্মা নদিতে টুপ করে ফেলে দেয়া লরিয়েট ইউনুস সরকার বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীকে বিশেষ চমক দেখালেন।

জনরোষে দেশ ত্যাগ করলো ফ্যাসিবাদ ক্ষমতাধর আম্লিক সরকার প্রধানসহ হেভিওয়েট লড়াকু এমপি মন্ত্রীরা। রেখে গেলো তাদের হাতে গড়া আয়না ঘর আর তাদের ভালোবাসার ভয়াবহ সন্ত্রাসী সংগঠন আম্লিক।
ইতিহাস সাক্ষ্য দেয়- যুগে যুগে ফ্যাসিবাদ সরকারের প্রধানগন জনরোষে দেশান্তরী হয়েছে বা নির্বাসিত হয়েছে বা নৃশংশভাবে খুন হয়েছে। এটাই যেন বিধাতার অলিখিত এক বিধান।
মানুষের কর্মের উপর নির্ভর করে তার ফলাফল। আমরা যেমন কর্ম করবো তেমনই ফল ভোগ করতে হবে। যেমন কর্ম, তেমন ফল। আম্লিক সরকারও তাই ভোগ করছে।

ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে আম্লিক সরকারে এহেন উদাহরন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের মাথায় থাকা উচিত। কর্মফল ভোগ ব্যতিত কারোরই নিস্তার নেই। জনগণের উপর অত্যাচার করে, সত্যকে দমন করে কোনো শক্তির স্থায়িত্ব সম্ভব নয়। কারণ ইতিহাস কারো রক্তচক্ষুকে মেনে চলে না, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিধ্বনি রূপেই আবির্ভূত হয়।
লেখক: মোহাম্মদ শওকত আকবার, রচনা: আগষ্ট, ২০২৪
আরো পড়ুন: