নিজস্ব ভাবনার ঝলক – শওকত আকবারের যাচ্ছে তা-ই ভাবনাগুচ্ছ
SHOWKATBD · মোহাম্মদ শওকত আকবার · আগস্ট 2, 2025
নিজস্ব ভাবনার ঝলক – শওকত আকবারের যাচ্ছে তা-ই ভাবনাগুচ্ছ
নিজস্ব ভাবনার ঝলক – বাস্তবতা, সম্পর্ক ও আত্মজিজ্ঞাসার সংক্ষিপ্ত উক্তির এক অনন্য সংকলন। বাস্তবতা, নিষ্ঠুরতার প্রতিফলন গুচ্ছে গুচ্ছে।
গাধার কর্মকান্ড
গাধার মতো পরিশ্রম করলাম, এক হাত ভরে আনলাম, আর দুই হাত ভরে দিয়ে গেলাম.. যাদের দিলাম তারা আজ নিরুদ্দেশ। আমি গাধা শুন্য হাতেই রয়ে গেলাম। নিজের জন্ম দেয়া সন্তানদের জন্যও আজ আর দুই হাত দিয়ে চেষ্টা করেও কিছু আনতে পারিনা। – শওকত
মা আমার মা
মা হচ্ছে সন্তানের দু;খ কষ্টগুলো গচ্ছিত রাখার ব্যাংক। যে সন্তান এই ব্যাংক হারিয়ে ফেলেছে, তার জীবনে যতিই সফলতা আসুক, তার হৃদয়ের দারিদ্রতা আমৃত্যু থেকেই যায়। – শওকত
ভুল চিন্তা
আবার যদি জীবনকে সেই পঁচিশ থেকে শুরু করতে পারতাম, তাহলে প্রথমে শুধুই নিজের চিন্তা করতাম, নিজের অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করতাম.. মোহাম্মদ শওকত আকবার
অপ্রিয় হলেও সত্য..
কর্মস্থলে হাতে কলমে কাউকে কিছু শিখিও না। সে এক সময় তোমার প্রতিদ্ধন্ধী হয়ে যাবে.. – শওকত আকবার
আপনা কথন
ফ্যামিলির ম্যাম্বারদের সুখি ও সর্বদা হাসিখুশি রাখার জন্য আমরা তাদের সাথে যে সময় অতিবাহিত করি, তার চেয়ে বেশী সময় অতিবাহিত করি কর্মস্থলে। সেক্ষেত্রে কর্মস্থলই আমাদের সেকেন্ড ফ্যামিলি। সুতরাং সেখানকার মানুষ বা কলিগদের খুশি বা সুখী রাখার দায়িত্বও আমাদেরই। আসুন কর্মস্থলে সকলকে সুখী বা খুশি রাখার জন্য সকলেই চেষ্টা করি। ভালোবাসায় যেন ভরে থাকে আমাদের সেকেন্ড ফ্যামিলি.. মোহাম্মদ শওকত আকবার
এই ভাবনাগুলো যদি আপনার নিজের জীবনের কোনো দিককে স্পর্শ করে তাহলে কমেন্ট করুন।