📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

ভালো থেকো মা – শওকত আকবার

SHOWKATBD · মোহাম্মদ শওকত আকবার · আগস্ট 8, 2025

ভালো থেকো মা – শওকত আকবার


মা, আমার ভালোবাসার মা – যাকে হারিয়েছি সেই ছোটবেলায়। সময়ের স্রোতে অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু তোমার স্মৃতি আজও আমার হৃদয়ের গভীরে গেঁথে আছে। প্রতিটি মুহূর্তে, নিজের অজান্তেই চোখের কোনে জল আসে… শুধু তোমার কথা মনে পড়ায়।

তোমার কোমল হাতের ছোঁয়া, স্নেহের পরশ, আদরের ডাক – সবই আজ শুধুই স্মৃতি। জীবনের অনেক বেলা পার হয়ে গেছে, তবুও সেই শূন্যতা পূরণ হয়নি। হয়তো এই অপূর্ণতা নিয়েই একদিন জীবনের প্রদীপ নিভে যাবে…

মা, মাগো, আমার আদরীনি মা, সোহাগিনী মা – তুমি কেমন আছো ঐ জগতে? আমি আজ অনেক বড় হয়েছি, একা ঘুমোতে ভূতের ভয় করেও না। কিন্তু তারপরও আমার ভেতরটা হাহাকার করে, গুমড়ে গুমড়ে কাঁদে। সে কান্না কাউকে দেখাতে পারি না… শুধু কেঁদেই চলি, নিঃশব্দে।

প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন তোমাকে ভালো রাখেন, শান্তিতে রাখেন। তুমি আমার হৃদয়ের সবচেয়ে কোমল জায়গায় আছো, চিরকাল থাকবে।

ভালো থেকো মা… তুমি আমার আলো, আমার আশ্রয়, আমার চিরন্তন ভালোবাসা।

মূল সূত্র: SHOWKATBD — মূল পোস্ট দেখুন