📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

মাকে লিখা শওকতের চিঠি

SHOWKATBD · মোহাম্মদ শওকত আকবার · ফেব্রুয়ারি 22, 2026
/* Google Font */ @import url('https://fonts.googleapis.com/css2?family=Noto+Serif+Bengali:wght@400;700&display=swap'); .letter-container { max-width: 780px; margin: 40px auto; padding: 35px 45px; background: linear-gradient(135deg, #fff1f3, #ffe4e1, #fffaf0); border-radius: 18px; box-shadow: 0 10px 25px rgba(0,0,0,0.2); font-family: 'Noto Serif Bengali', serif; color: #1f2937; line-height: 1.8; position: relative; overflow: hidden; font-size:38px; } /* Floating soft floral pattern */ .letter-container::before { content: ''; position: absolute; top: -30%; left: -30%; width: 160%; height: 160%; background: radial-gradient(circle, rgba(255,192,203,0.08) 15%, transparent 15%) repeat; background-size: 80px 80px; animation: floatPattern 30s linear infinite; pointer-events: none; z-index: 0; } @keyframes floatPattern{ 0%{ transform: rotate(0deg); } 100%{ transform: rotate(360deg); } } .letter-container h2 { text-align: center; color: #d63384; font-size: 30px; margin-bottom: 25px; text-shadow: 2px 2px 6px rgba(0,0,0,0.2); animation: glowText 3s ease-in-out infinite alternate; position: relative; z-index: 2; } @keyframes glowText { 0% { text-shadow: 2px 2px 6px rgba(0,0,0,0.3), 0 0 5px #fcd34d; } 100% { text-shadow: 2px 2px 6px rgba(0,0,0,0.3), 0 0 15px #fcd34d; } } .letter-container p { font-size: 18px; margin-bottom: 18px; position: relative; z-index: 2; } .letter-container span.highlight { color: #f59e0b; font-weight: 700; } .letter-container em { color: #9333ea; } .letter-container .signature { margin-top: 35px; font-weight: 700; font-size: 20px; text-align: right; color: #6b21a8; } /* Responsive */ @media(max-width:768px){ .letter-container { padding: 25px 20px; } .letter-container h2 { font-size: 28px; } .letter-container p { font-size: 18px; } }

📝 মায়ের কাছে চিঠি

প্রিয় মা,

তোমাকে লিখছি… যদিও জানি, এই চিঠি তোমার হাতে পৌঁছাবে না কোনোদিন। তবুও বুকের ভেতর জমে থাকা কষ্টের কথাগুলো আর ধরে রাখতে পারলাম না।

মা, তোমাকে হারিয়েছি সেই ছোট্ট বেলায়, যখন আমার পৃথিবী ছিল তোমার আঁচল, আর তোমার মাথা রেখে নিশ্চিন্ত ঘুম। সময়ের স্রোতে অনেক দূর ভেসে এসেছি, জীবন নামের রাজ্যে আলো-আঁধারের বহু পথ পেরিয়েছি। অনেক মানুষ এসেছে-গেছে, কিন্তু তোমার জায়গাটা আজও ফাঁকা, আজও অসম্পূর্ণ।

হয়তো এই অপূর্ণতা নিয়েই একদিন নিভে যাবে আমার জীবনের প্রদীপ। তবু তোমার অভাব মুছবে না কোনোদিন। তোমার অভাবটা আজও ঠিক ততটাই তীব্র, যতটা ছিল সেই প্রথম দিন, যেদিন প্রচন্ড চিৎকার করে তোমাকে খুঁজেছিলাম।

মাকে লিখা শওকতের চিঠি

হঠাৎ কোনো বিকেলে, কোনো পরিচিত গন্ধে, কিংবা কারও মুখে “মা” ডাকটা শুনলে বুকের ভেতরটা হু হু করে ওঠে। মনে পড়ে তোমার কোমল হাতের ছোঁয়া, তোমার স্নেহভরা ডাক, আমার জন্য তোমার নির্ঘুম রাতগুলো। সবই আজ স্মৃতি। কিন্তু সেই স্মৃতিগুলোই আমার সবচেয়ে বড় আশ্রয়।

মা, আমি এখন বড় হয়েছি। অ-নে-ক বড়। একা ঘুমোতে আর ভয় পাই না, জীবনের কঠিন পথও একাই হাঁটতে শিখেছি। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে, বুকের ভেতরটা কেমন শূন্য লাগে। মনে হয়, তুমি পাশে থাকলে মাথায় হাত বুলিয়ে বলবে – “ভয় পাস না, আমি আছি।”

মা, তুমি কেমন আছো ওই দূরের অজানা জগতে? আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন তোমাকে শান্তিতে রাখেন, ভালো রাখেন। তুমি আমার হৃদয়ের সবচেয়ে কোমল জায়গায় আছো, প্রতিটি শ্বাসে আছো, প্রতিটি স্বপ্নে, আমার প্রতিটি মুহুর্তে।

অনেক কথা বলার ছিল, অনেক আদর নেয়ার ছিল, অনেকবার “মা” বলে জড়িয়ে ধরার আশা ছিলো। সব অপূর্ণই থেকে গেল। এই অপূর্ণতা নিয়েই হয়তো আমার জীবনও এক সময় অতিবাহিত হয়ে যাবে। তবুও এই শেষ সময়ে এসেও তোমাকে ভূলতে পারিনা।

মা, স্বশমীরে তুমি নেই আমার পাশে। তবুও তুমি আছো – আছো আমার চোখের জলে, আমার প্রার্থনায়, আমার প্রতিটি ভালোবাসায়, আমার নিবিড় একাকীত্বের সাথী হয়ে।

ভালো থেকো মা। তোমার খোকা আজও তোমাকেই খুঁজে বেড়ায়।

তোমারই,
চিরঅপেক্ষায় থাকা খোকা

.showkat-feature-image{ max-width:900px; margin:40px auto; padding:12px; border-radius:18px; background:linear-gradient(135deg,#ff3c3c,#000,#3c6cff); box-shadow:0 10px 30px rgba(0,0,0,0.3); } .showkat-feature-image img{ width:100%; border-radius:14px; display:block; border:6px solid #fff; transition:0.4s; } .showkat-feature-image:hover img{ transform:scale(1.02); box-shadow:0 15px 40px rgba(0,0,0,0.4); }
মূল সূত্র: SHOWKATBD — মূল পোস্ট দেখুন