📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

দেনমোহর

showkatbd Somikkhon · মশিউর রহমান · আগস্ট 2, 2026

দেনমোহর শুধু কোনো অঙ্ক নয়,
কাগজে লেখা কিছু সংখ্যা নয়,
এ যেন এক হৃদয়ের প্রতিশ্রুতি—
ভালোবাসার নীরব পরিচয়।

যে হাতে রাখে হাতের মুঠোয় হাত,
সে রাখুক সম্মানের আলো,
সম্পর্ক হোক বিশ্বাসের মতো,
স্নিগ্ধ, সুন্দর, নির্মল ভালো।

দেনমোহরের মাঝে লুকিয়ে থাকে
এক নারীর প্রাপ্য অধিকার,
তার স্বপ্ন, তার সম্মান,
তার জীবনের মূল্য অপরিসীম অপরূপ আর।

সোনা-রূপার হিসাব মুছে যাক,
মুছে যাক সব অহংকার,
ভালোবাসার বন্ধনেই গড়ে উঠুক
দুটি প্রাণের সুখের সংসার।

দেনমোহর হোক ভালোবাসার ভাষা,
হোক মর্যাদার এক অঙ্গীকার,
যেখানে হৃদয় থাকে পাশে,
সেখানেই স্বর্গের সংসার।

মূল সূত্র: showkatbd Somikkhon — মূল পোস্ট দেখুন