খোলা চিঠি

খোলা চিঠি
প্রিয় তুমি,
এই চিঠি কোনো খামে ভরা নয়,
নেই কোনো ঠিকানার বাঁধন,
আকাশের কাছে রেখে দিলাম—
যদি পৌঁছে যায় তোমার মন।
কিছু কথা ছিল নীরবতার,
কিছু ব্যথা ছিল চোখের জলে,
কিছু স্বপ্ন আজও জেগে থাকে
পুরোনো দিনের মায়ার তলে।
আমি লিখিনি অভিযোগ কোনো,
লিখিনি হারানোর হিসাব,
শুধু বলেছি— ভালো থেকো তুমি,
এটাই আমার শেষ জবাব।
যদি কখনো সন্ধ্যা নামে
অচেনা কোনো পথের ধারে,
মনে পড়ে যায় পুরোনো সুর
নিঃশব্দ কোনো আহাজারিতে,
জেনে নিও, দূরে থেকেও
একটি মন ছিল তোমার পাশে,
খোলা চিঠির পাতায় আজও
তোমার নামই লেখা আছে।
মূল সূত্র: showkatbd Somikkhon — মূল পোস্ট দেখুন