মন তুমি কেমন দূর

মন তুমি কেমন গো…
নয় ত ঝলসে ওঠা ধানের খই
উপরে নিচে ওঠ নামার মই-
বুকের মধ্যে অচিনা সই।
মন তুমি কত দূর…
নয় ত আকাশ সীমায়
চাঁদ নয় ত তারা নক্ষত্র সুরাসুর
মেঘের বাড়ি আড়ি ঝাড়ি।
মন তুমি কেমন গো…
মন তুমি কত দূর…
মন তুমি কেমন গো
নয় ত দেহে ছেড়ে মায়া ছায়া
কষ্টি নয় ত যষ্টি মধু ,ঝাল তিতা
চুকো- চিনা বড় দুর্বিষহ।
মন তুমি কত দূর….
সমুদ্র নয় ত নদী পুকুর
শস্য শ্যামল মাঠ দিগন্ত
নয় ত ঘুড়ি উড়ন নাটাই সুতো।
মন তুমি কেমন গো
বকুল ফুল নয় ত পদ্ম ফুল.
সব ফুলের একই ধরন গো
চিনবে তবে গন্ধ বিড়ম্বনা
মন তুমি কত দূর…
পাতালপুরী নয় ত পাহাড় চূড়া
অন্বেষণের সম তকমা
ঝর্ণাধারা জল নয় ত দূরত্ব !
০৪-৮-২৬
মূল সূত্র: showkatbd Somikkhon — মূল পোস্ট দেখুন