তামাশার তানপুরা এবং পতিত পাতিকাক

“” তামাশার তানপুরা এবং পতিত পাতিকাক “”
এম এ ওয়াজেদ
তামাশার তানপুরায় তাপার্ত তাপপ্রবাহ তামাদি
তাম্রাভ তামসিকতার তাণ্ডবলীলা তাপিত আবাদি।
দলিত দর্শনেন্দ্রিয় দলভ্রষ্ট দানবিক দখলদার
দায়গ্রস্ত দাবাগ্নির দাপাদাপি দখলিস্বত্বের দাবিদার ।
অচৈতন্য অজন্মার অজগর অদমনীয় অণুজীব
অমনুষ্যত্বের অভ্রভেদী অভ্রপুষ্পের অস্তিত্বহীন ক্লীব।
অন্তরিত অন্তরাত্মা অন্তর্ঘাতী অন্তর্দাহের অন্তরদ্বার
অপরিণামদর্শী অজ্ঞানতার অপরিণত অনুকার অনুদার ।
আসুপ্তির আঁস্তাকুড়ে আহারনিদ্রা আহাম্মকির আহাজারি
আস্কন্দিত আস্তীর্ণ আস্তিনে আপাতমধুর আহামরি।
ইউরেশীয় ইউনিফর্মে ইঞ্জিনের ইতরভাষায় ইতরামি
নির্বাচিত নির্দেশিকায় নির্জলা নির্বাসিত নোংরামি ।
নাসিকার নাসিকাগর্জনে নাশিত নাস্তিকতার নিঃসারণ
নিকুঞ্জবনের নিকাহনামা নিঃস্রোতা নিঃস্ব নিঃশরণ ।
বিনিশ্চল বিনিয়োগ বিপণিবিতানের বিনিদ্র বিনোদিনী
বিবর্জিত বিবর্তন বিবর্ধিত বিবদমানতার বিবাদিনী ।
পতিত পাতিকাকের প্রচণ্ডমূর্তি প্রখ্যাপিত প্রচারণা
বাগিন্দ্রিয় বাগ্মিতায় বিদ্বেষের বিস্ময়সূচক ব্যঞ্জনা ।
তামাশার তিলোত্তমা তানপুরার ত্রাসন থেমে যাক
বজ্রশলাকার বজ্রশিখায় ধ্বংস হোক পতিত পাতিকাক।