📣 এই জায়গায় আপনার বিজ্ঞাপন দিন — মূল্য তালিকা দেখুন
স্পনসর্ড

শ্বাস নেয় চাঁদ

showkatbd Somikkhon · আজিজ বিন নুর · সেপ্টেম্বর 2, 2026

ঘুমিয়ে গিয়েছি আমি শালিখ ছানার মতো
নদীধোয়া মাঠ থেকে আরো দূর বনের গভীরে
আবার জেগেছে ব্যাথা রাতের মৌনতা নিয়ে ফিরে আসা ক্ষত
আমাকে নিয়েছে ডেকে ক্যাসিওপিয়া তাদের ভিড়ে।

আবার আঁধার আসে ফেলে যেন চাঁদ থেকে ধার করা আলো
ধূসর রহস্য ঘেরা পড়ে আছে কালোপনা লোকালয়
মাঠের ওপাশে ঘর মাটির ভেতরে বেসে আসা ভালো
কবেকার প্রিয়তমা ডুবে আছে চন্দ্রালোকে
কবরের সাথে চাঁদ হয়তোবা কিছু কথা কয়।

মন ভরে শ্বাস নেয় চাঁদ ভাদ্রের আকাশ থেকে
পাখির পাখার মতো মেঘের বিন্যাস–
হলুদাভ সাদা তার উজ্জ্বল অলক দিয়ে এঁকে
নির্জনতা পাড়ি দেয় ভানুয়ার পাণ্ডুর আকাশ।
দুচারটা ছায়ামূর্তি তারাদের পাশ কেটে
এন্ড্রোমিডার আলোয় আনে মাঝরাত
অজস্র বেদনা যার মন মিলিয়েছে কেটেকুটে
রাত্রির আকাশ তার যেন বেদনার কর্কট রাশির হাত।
হয়তো উড়েছে পাখি রেখে গেছে চঞ্চু ও পাখা
আমাদের একাকীত্ব ডুবেছে রাতের ঢেউয়ে
রেখে গেছে হিজাবে–সিঁদুরে
অন্ধকার অনুভবে সময়ের চাকা।

মূল সূত্র: showkatbd Somikkhon — মূল পোস্ট দেখুন