শিংওয়ালা সমাজ

ছাগলে ঘুষ খায় না,
ঘুষ ধরে,
ছাগলে ছাগল খায়,
ছাগলকে ছাগল কয়।
ছাগল থাকে গোয়ালে,
ঘাস খেয়ে দিন কাটায়,
মানুষ থাকে দালানে—
সুযোগ পেলেই ভাগ বসায়।
ছাগল চেনে ছাগলকে,
ডাকে আপন নামে,
মানুষ মানুষ চিনতে পারে
ক্ষমতারই দামে।
ছাগলের শিং আছে,
তবু নেই তার ফন্দি,
মানুষ শিং ছাড়াই আবার
বাঁকায় কত বন্দী!
মানব শিশু কাঁদে,
কাঁদে ক্ষুধার জ্বালায়,
বড়রা তখন ব্যস্ত থাকে
কে কতটা কী খায়!
ছাগলে ঘুষ খায় না—
এই কথাটাই সত্য,
মানুষ যদি মানুষ হতো,
বাঁচত কত মানবশিশু!
মূল সূত্র: showkatbd Somikkhon — মূল পোস্ট দেখুন